, || - ||

গুইমারায় বাণিজ্যিক প্লট নিয়ে বিরোধ পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাঁধা,গুইমারা প্রেস ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

বিরোধ নি®পত্তি হওয়ার আগেই জোর পূর্বক বিরোধীয় ভূমিতে নির্মাণ কাজ করছে
শাহ আলম পিতা-মো: ছায়েদুল হক,এমন অভিযোগের প্রেক্ষিতে ২৩ এপ্রিল সকাল ১১
ঘটিকায়  গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম কয়েকজন সদস্যসহ
ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজের ছবি তুলতে গেলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব
পালনে বাধা প্রধান করে শাহ আলম।
এঘটনায় গুইমারা প্রেস ক্লাবে জরুরী বৈঠকে বসে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব
পালনে বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গুইমারা প্রেস
ক্লাব।এসময় উপস্থিত ছিলেন,গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নূরুল আলম,সাধারণ
স¤পাদক এম.দুলাল আহাম্মদ,সাংগঠনিক স¤পাদক আনন্দ সোম ও আশরাফুল ইসলাম
বেলাল  প্রমুখ।
শিবু প্রসাদ ঘোষ পিতা মৃত চিত্ত রঞ্জন ঘোষ কর্তৃক ২২এপ্রিল গুইমারা থানায়
দায়ের করা লিখিত অভিযোগ সুত্রে জানাযায়,বিজ্ঞ অতিরিক্ত জেলা
ম্যাজিস্ট্রেট খাগড়াছড়ির আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারায় বিবিধ
মামলা নং ৫৪/২০২১ তাং ০৪/০৪/২০২১ দায়ের করেন তিনি।মামলা দায়ের  করার পর
বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধকৃত জায়গায় যাবতীয় কাজ বন্ধ থাকার
নির্দেশ দেয় আদালত।আদালতের নির্দেশ অমান্য করে পুনরায় উক্ত জায়গায়
বানিজ্যিক প্লটের কাজ আরম্ভ করে শাহ আলম।এসময় শিবু প্রসাদ ঘোষের পক্ষ
থেকে বাধা দেওয়া হয় এবং পুলিশ কে অবগত করা হয়।দায়িত্বরত পুলিশ
সাব-ইন্সপেক্টর আল-আমিন  ঘটনাস্থলে আসেন এবং আদালতের নির্দেশ ও থানায় করা
অভিযোগের ভিত্তিতে কাজ বন্ধ করে দেয়।
অপরদিকে কিছুক্ষণ পরে,গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ও
খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মেমং মারমা দলীয় কার্যালয়ে দুই পক্ষ উপস্থিত
হলে বিরোধ নিস্পত্তির লক্ষে দুই পক্ষকে নিয়ে রবিবার দুপুর ১২টায় বৈঠকে
বসার সিদ্ধান্ত হয়।

Please follow and like us: