পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বটতলা পাড়ায় নবনির্মিত পাড়া কেন্দ্রের ভবন ফিতা কেটে ও ফলক উন্মেচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত চট্রগ্রাম বিষয়ক মন্ত্রলায়ের সচিব হামিদা বেগম। ১এপ্রিল বৃহস্পতিবার সকালে উদ্ধোধনী অনুষ্ঠান প্রাঙ্গনে এসে পৌছলে শিশু শিক্ষার্থীরা পার্বত্য সচিবকে ফুল ও উত্তরীয় পরিয়ে বরন করে নেয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পরিচালিত “টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প’র” প্রকল্প পরিচালক ড: প্রকাশ চন্দ্র চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের গুইমারা উপজেলা প্রকল্প ব্যবস্থাপক টিটুন চাকমা, হেডম্যান-কারবারী, ধর্মীয় গুরু, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংবাদিকবৃন্দ।
এসময় পার্বত্য সচিব হামিদা বেগম, পাড়া কেন্দ্রের বিভিন্ন কর্ণার পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
এছাড়াও ভবন প্রাঙ্গনে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃৃন্দ একটি সবেদা গাছের চারা রোপন করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি।