বাংলাদেশ আওয়ামীলীগ গুইমারা উপজেলা শাখার সভাপতি,গুইমারা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জামে মসজিদ ও গুইমারা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি,রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি জেলা ইউনিটের আজীবন সদস্য,প্রায়াত সাংবাদিক মো: হানিফ এবং বর্তমান গুইমারা প্রেস ক্লাবের সদস্য রেজাউল আলম শুভ’র বাবা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: জাহাঙ্গীর আলম গতকাল ১৮ জুলাই দিবাগত রাত ৩ টায় চট্রগ্রামের মেট্্েরা-পলিটন হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি –ওয়া ইন্ন-ইলাইহি রাজিউন।দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভোগছিলেন।
রবিবার বাদ জোহর গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।চট্রগ্রামের রাউজানে ২য় জনাযার পর সেখানেই তার মরদেহ দাফন করা হবে বলে জানা গেছে।অনুষ্ঠিত নামাজে জানাযায় অংশগ্রহন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগরে সাবেক সাধ্রাণ সম্পাদক জাহেদুল আলমসহ জেলা- উপজেলা নেতৃবৃন্দ,গুইমারা নির্বাহী অফিসার তুষার আহাম্মদ,গুইমারা থানা ওসি তদন্ত মো: সফিক,গুইমারা প্রেস ক্লাবের সদস্য সচিব এম দুলাল আহাম্মদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
তাঁর আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সভাপতি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,জেলা আওয়ালীগ সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,সাধারণ সম্পদক নির্মলেন্দু চৌধুরী,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম,গুইমারা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমাসহ জেলা এবং উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এদিকে জনাব জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গুইমারা উপজেলায় নেমে আসে শোকের ছাঁয়া। গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন ব্যক্তি ,সংগঠন ও প্রতিষ্ঠান।মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ সভাপতি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী,জেলা-উপজেলা আওয়ামীলীগ পরিবার,গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা প্রেস ক্লাবের সদস্য সচিব এম দুলাল আহাম্মদসহ বিভিন্ন ব্যক্তি সংগঠন ও প্রতিষ্ঠান।