এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি) প্রতিনিধি:
দীর্ঘ দুই বছরেরও বেশি সময় মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হেরে গেলেন গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পুন্যকান্তি ত্রিপুরা। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে গুইমারা উপজেলার সিন্ধুকছড়ির নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা পুন্যকান্তি ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানা যায়,সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা থাকলেও তার আগেই তিনি মারা যান।পুন্যকান্তি ত্রিপুরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ,গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইউসুফ এবং সাধারণ সম্পাদক শেখ মো. ইব্রাহিমসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ মার্চ অনুষ্ঠিত গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে আওয়ামী লীগ প্রার্থীসহ তিন প্রার্থীকে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন পুন্যকান্তি ত্রিপুরা।
রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
গুইমারা উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান পুন্যকান্তি ত্রিপুরার মৃত্যুতে বিএনপির পরিবারে গভীর শোক
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: