সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী সাবেক বেগম খালেদা জিয়ার কারা ও রোগ মুক্তি কামনায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গুইমারায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৭এপ্রিল)গুইমারা উপজেলা বাজার এর কাশেম মার্কেটে উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি’র কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বক্তব্য রাখেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আফসার, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মেদ চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি বাহাদুর খান,জেলা যুব দলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু তালেব,জেলা ছাত্রদল সভাপতি ছাইদুল ইসলাম সুমন,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবী হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোখলেছুর রহমান, শেখ মো: ইব্রাহিম,কাজী মুফিজুল ইসলাম,মেহেদুল ইসলাম,এস এম মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ,যুব বিষয়ক সম্পাদক সালমান হোসেন প্রমূখ।
ইফতার মাহফিলে বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং নিঃশর্তে মামলা প্রত্যাহার কামনা করেন। বিএনপি ইফতার মাহফিলে অন্তত ১ হাজার লোক অংশগ্রহণ করেন।
, || - ||
গুইমারা উপজেলা বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
Please follow and like us: