, || - ||

গুইমারা উপজেলা ৭৫ টি ভুমি ও গৃহহীন পরিবার পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

খাগড়াছড়ি জেলার গুইমারা  উপজেলার ৭৫টি পরিবার বুঝে পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর।বুধবার(২২মার্চ)সারা দেশের ৭ টি জেলার ১৫১টি  উপজেলায় ভুমিহীন ও গৃহহীন মুক্ত এবং  একযোগে ৩৯,৩৬৫টি  ভুমিহীন ও গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

এই উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে,ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,গুইমারা  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,ভাইস  চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা।এসময় বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিক,রাজনৈকি ব্যক্তি এবং জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

এসময় উক্ত প্রকল্পের সুবিধাভোগী ব্যাক্তিরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।তার সাথে সাথে উক্ত ঘর পাবার ক্ষেত্রে সহযোগীতা করায় উপজেলা প্রশাসন ও  জনপ্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please follow and like us: