, || - ||

গুইমারা কাঠ ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত সভাপতি মেমং মারমা,সাধারণ সম্পদক আইয়ুব আলী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

উৎসমুখর পরিবেশে,ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গুইমারা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পূর্ণ হয়েছে।নির্বাচনে বিনা প্রতিদদ্ধিতায় সভাপতি পদে গুইমারা উপজেলা আওয়ামলীগ সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা,সহ-সভাপতি পদে কাজী মফিজুল ইসলাম নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে ২জন এবং কার্যকরী সদস্য পদে ৭ প্রতিদন্ধি প্রার্থীর মধ্যে গোপন ব্যালটে ভোটের লড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়।শনিবার(৮জানুয়ারী)সকাল ৯টা থেকে ভোট গ্রহণশুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে।সর্বমোট ৬০জন ভোটারের মধ্যে ৫৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।গণনা শেষে দুপুর ১টায় সাধারণ সম্পাদক পদে মো: আইয়ুব আলীকে এবং কর্যকরী সদস্যপদে যথাক্রমে:-মো: আতিউর রহমান,মংশে অং মারমা,মো: ফজলুল হক,মো: কেফায়েত উল্যাহ,মো: জামাল উদ্দিন এবং বিটু কান্তি ধরকে বিজয়ী ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রামগড় উপজেলা সমবায় অফিসার প্রভাকর চৌধুরী।এসময় নির্বাচন পরিচালনা কমিটির অন্য দুই সদস্য মো: বেলায়েত হোসেন ও বিপ্লব শীল উপস্থিত ছিলেন।এছাড়া গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: জাহাঙ্গীর আলম,গুইমারা প্রেস ক্লাবের যুগ্ন আহবায়ক নুরুল আলম,সদস্য সচিব এম দুলাল আহাম্মদ,প্রেস ক্লাবের অন্যান্ন সদস্য,পুলিশসহ এলাকার গন্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষার পর সমিতির সদ্য নবনির্বাচিত সভাপতি মেমং মারমা তার অনুভূতি প্রকাশ করে,দীর্ঘ ১মাস পরিশ্রমের মাধ্যমে আনন্দঘন পরিবেশে সুষ্ঠু,অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করায় নির্বাচন পরিচালার সাথে জড়িত সকলকে,সহযোগিতা করার জন্য সমিতির সকল সদস্যদেরকে এবং উপস্থিত হয়ে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য সাংবাদিক,পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদসদের ধন্যবাদ জানান।এসময় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

Please follow and like us: