, || - ||

গুইমারা থানায়“বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি পরিদর্শনে ছাত্র-ছাত্রিরা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

খাগড়াছড়ির গুইমারা থানা কম্পাউন্ডে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি পরিদর্শন করেছে ,গুইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  ৫ম শ্রেণীর  ছাত্র-ছাত্রীরা।ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে,থানা কম্পাউন্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি’র শুভ উদ্ধোধন করেন,খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

বিদ্যালায়ের প্রধান শিক্ষক মোঃ জাফর আহমেদ এর নেতৃত্ব ১০৫ জন ছাত্র-ছাত্রী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী দেখার জন্য আসেন গুইমারা থানায়। ছাত্র ছাত্রীরা ১৯৫২এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১এর মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদাৎ বরণ, একই গ্যালারীতে দেখতে পেয়ে ও  তথ্যগুলো জানতে পেরে খুবই আনন্দিত । ছাত্র-ছাত্রীরা অনুভূতি প্রকাশ করে বলেন,আমরা এই গ্যালারী দেখে অনেক কিছু জানলাম ও দেখলাম যা আগে দেখিনি।যেমন জর্জ হেরিসন, ফিদেল কাস্ত্রো, ইন্দিরা গান্ধী প্রমূখ।

শিক্ষক বলেন, স্বাধীনতা যুদ্ধে যাদের যাদের অবদান ছিলো সবাইকে এখানে  আনা হয়েছে, যা দূর্লভ ও বিরল। এই প্রজন্মের সবাইকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে এই গ্যালারী দেখা উচিত। গুইমারা উপজেলায় এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য গুইমারা থানার অফিসার ইন চার্জ জনাব মোঃ আরিফুল আমিন কে তিনি ধন্যবাদ  জানান।

Please follow and like us: