খাগড়াছড়ির গুইমারায় ৩০ কেজি গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানাযায়, ১৬ সেপ্টেম্বর ২০২৪ পৌনে ১১টার সময়
গুইমারা থানাধীন ০২ নং হাফছড়ি ইউপির ০১ নং ওয়ার্ডের গুইমারা রিজিয়ন ও গুইমারা বিজিবি হাসপাতালের মধ্যবর্তী স্থানে বিদুৎ অফিসের সামনে খাগড়াছড়ি টু ঢাকা গামী সড়কের উপর হইতে গুইমারা থানার এসআই(নি:) মোঃ আমিনুল ইসলাম ভূঁঞার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি টু ঢাকাগামী যাত্রীবাহী বাস (শান্তি পরিবহন), গাড়ী নাম্বার: ঢাকা মেট্রো: ব- ১৪-১৬৯১ হইতে যাত্রী আসামী মোঃ রফিকুল ইসলাম (৩০), পিতা- মৃত ওমর আলী হোসেন, মাতা- কদভানু, সাং- বাছা মেরুং পশ্চিম পাড়া, ০৪ নং ওয়ার্ড, ০১ নং দিঘীনালা ইউপি, থানা- দিঘীনালা, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলাকে গ্রেফতার করা হয়।এবং তার
হেফাজত হইতে ৩০ (ত্রিশ) কেজি গাঁজা(মাদকদ্রব্য) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মো:আরিফুল আমিন জানান,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক পরিবার সমাজ ও দেশকে ধ্বংস করে। মাদক ব্যবসায়ী অথবা সেবনকারী সম্পর্কে কোন তথ্য পেলে গুইমারা থানা পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ করেন তিনি।
মঙ্গলবার , ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
গুইমারা থানায় ৩০ কেজি গাঁজাসহ ১জন গ্রেপ্তার।
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
Please follow and like us: