, || - ||

গুইমারা থানার  ওসিকে সম্মাননা স্মারক প্রদান করেছে উপজেলা পরিষদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

পাহাড়ের গহীন অরণ্যে দূর্গম এলাকায় দুঃসাহসিক অভিযান করে,প্রায় ৩০কোটি ২৫লাখ টাকার ৩০হাজার ২৫০ কেজি গাঁজা উদ্ধার করে মাদক নিমূলে অসামান্য অবদান রাখায় গুইমারা থানার অফিসার ইন চার্জ মো. আরিফুল আমিনকে গুইমারা উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার(৩১ জানুয়ারী ২০২৪) সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে,গুইমারা থানার অফিসার ইন চার্জ মো. আরিফুল আমিনের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা,উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী। এসময় গুইমারা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৬ জানুয়ারী২০২৪ পাহাড়ের দূর্গম এলাকায় দুঃসাহসিক অভিযান পরিচালনা করে প্রায় ৩০কোটি ২৫লাখ টাকার ৩০হাজার ২৫০ কেজি গাঁজা উদ্ধার করে মাদক নিমূলে অসামান্য অবদান রাখেন,গুইমারা থানার অফিসার ইন চার্জ মো. আরিফুল আমিন।

Please follow and like us: