, || - ||

গুইমারা থানার ওসি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

খাগড়াছড়ি জেলার অপরাধ পর্যালোচনা ও মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং থানা এলাকার সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় গুইমারা থানার অফিসার ইন চার্জ, মোহাম্মদ আরিফুল আমিন  খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে এস আই  / জহিরু ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই  হিসেবে এএসআই / মোঃ শাহনেওয়াজ নির্বাচিত হয়েছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর,পিপিএম ( বার) জেলার শ্রেষ্ঠ অফিসার ইন চার্জ (ওসি) নির্বাচিত হওয়ায় গতকাল রবিবার গুইমারা থানার  অফিসার  ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। এসময় জেলার অন্যান্য উর্ধতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
গুইমারা থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন বলেন,পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে টিম গুইমারা অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং গুইমারাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করে যাবো।মাদক সন্ত্রাস ও অপরাধ মুক্ত গুইমারা গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

Please follow and like us: