, || - ||

গুজবে কান না দেয়ার জন্য আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃগলাকাটা গুজবে কান না দেয়ার জন্য আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন পুলিশ প্রশা সন। ঢাকা পুলিশ সদরদপ্তরের র্নিদেশে গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমীর হলরুমে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন। এসময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, শিক্ষক রনজিৎ হালদার, বিলকিস বেগম উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীদের গলাকাটা গুজবে কান না দিয়ে পুলিশ প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে। আইন যেন কেহ নিজের হাতে তুলে না নেয়। পুলিশের নাম্বারসহ ভিজিটিং কার্ড শিক্ষার্থীদের কাছে দেয়া হয়েছে। কোন ঘটনা ঘটলে ওই নাম্বারে ফোন দেয়ার জন্য বলেন থানা ভারপ্রাপ্ত কর্মকতার্। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান তিনি।

Please follow and like us: