, || - ||

গুজব রুখতে বজ্রকণ্ঠ পাম্পে পাম্পে তদারকিতে জ্বালানি মন্ত্রী-ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সাম্প্রতিক সময়ে বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট এবং মূল্যবৃদ্ধির অপপ্রচার ও গুজবে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনমনে স্বস্তি ফেরাতে আজ সরেজমিনে রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার বিকেল থেকে মন্ত্রী রাজধানীর মতিঝিল, কারওয়ান বাজার ও ধানমন্ডি এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পে ঝটিকা সফর করেন। এসময় পাম্পগুলোতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মন্ত্রী সরাসরি পাম্পের কর্মকর্তা, কর্মচারী এবং তেল নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি নিজে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য মূল্যবৃদ্ধির মিথ্যা গুজব ছড়াচ্ছে। আপনারা দয়া করে আতঙ্কিত হবেন না এবং গুজবে কান দিয়ে পাম্পে অতিরিক্ত ভিড় করবেন না।

মন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে, বর্তমান সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও দেশের অভ্যন্তরে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। তিনি সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকার আপনাদের পাশে আছে। কোনো অবস্থাতেই তেলের সংকট হতে দেওয়া হবে না।

মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরতে দেখা গেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশজুড়ে এই কঠোর তদারকি অব্যাহত থাকবে।

Please follow and like us: