বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গুলিবিদ্ধ সেই ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

নয়া আলো ডেস্কঃ-  ময়মনসিংহে গুলিবিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফী শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাবা ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস।

এমএ কুদ্দুস জানান, কে বা কারা শাওনের পেটের ডানদিকে গুলি করে। সাত দিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। টানা ১১ দিন জীবনের সঙ্গে লড়াই করে হেরে গেলেন শাওন।

কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোনো মামলা বা অভিযোগ দায়ের করেনি। তবে বিষয়টি পুলিশের তদন্তাধীন।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা শাওনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের লোকজনের অভিযোগ, রবিবার মধ্যরাতে জেলা পরিষদ অফিসের সামনে বন্ধুদের নিয়ে দাঁড়িয়েছিলেন শাওন। এসময় তাকে কে বা কারা গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে নিয়ে আসা হয়। সেখানে তার মৃত্যু হয়।

Please follow and like us: