নাজিম হাসান, রাজশাহী প্রতিনিধি:- রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমঙ্গীর হোসেনের স্ত্রী খাদিজাতুল কোবরা ও মেয়ে রাইসাসহ ৫ জন নিহত হয়েছেন। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে মালবাহী কার্গো ট্রাকের ঘুমন্ত চালকের কারণে প্রাণ গেলো এক মাংস ব্যবসায়ীর। চাঁপাইনবাবগঞ্জগামী একটি ঘাতক ট্রাক ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে মাংসের দোকানে ঢুকে গেলে ঘটনাস্থলে কসাই জসিমের মৃত্যু হয়। এসময় আহত হয় আরো দুইজন তাদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন,মহিউদ্দীনের ছেলে বাবু (৩০) ও আলাউদ্দীনের ছেলে সেলিম (৩২) নিহত জসিম উপজেলার রেলগেট কসাইপাড়া গ্রামের তসলিম উদ্দীনের ছেলে। এদিকে,সকাল ১০টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়। উপজেলার রাজাবাড়ী ছয়ঘাটি নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে ছেড়ে আসা মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন,উপজেলার ফরাদপুর গ্রামের এমাজউদ্দীনের ছেলে এমদাদ হেসেন চান্দু (৫০) সানারুল ইসলামের মেয়ে খুসবু তাজনীম (১৪)। অপরদিকে বিকেল সাড়ে ৪ টার দিকে রেলগেট বাইপাস নামক স্থানে রাজশাহীগামী ট্রাকের সাথে চাঁপাইগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখী সংর্ঘষে মা ও মেয়ে দুজন নিহত হয়। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমঙ্গীর হোসেনের স্ত্রী খাদিজাতুল কোবরা ও মেয়ে রাইসা। এতে আহত হয় ৪ জন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম নিশ্চিত করে বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। আর এই সড়ক দুর্ঘটনা গুলো রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কেই ঘটে। দুর্ঘটনার কবলিত থেকে ঘাতক ট্রাক গুলোকে জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
, || - ||
গোদাগাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: