শুক্রবার , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তথ্য মন্ত্রনালয় সচিব এর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

গোপালগঞ্জ প্রতিনিধি :- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্য মন্ত্রনালয় সচিব মো: নাসির উদ্দিন আহমেদ।
বুধবার দুপুরে টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বঙ্গবন্ধু সহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আতœার শান্তি কামনায় প্রার্থনা করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন এফ এম বেতার কেন্দ্র প্রকল্প পরিচালক মহিব হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো: হাসিবুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা কে এম এনামুল কবীর প্রমুখ।
এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Please follow and like us: