শনিবার , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ : নিহত ১

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফায়েক মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ২৫ জন। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফায়েক মিয়া মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
মুকসদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার বাহারা গ্রামের আবু তৈয়ব মিয়া ও সরোয়ার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপের লোকজন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী ধরে চলা এ সংঘর্ষে সরোয়ার গ্রুপের সমর্থক ফায়েক মিয়া নামের এক যুবক নিহত হয়। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত ও বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকার পরিস্থিতি এখন শান্ত। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Please follow and like us: