, || - ||

গোপালগঞ্জে প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সদস্য আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর থেকে অনুপ বিশ্বাস (১৮) নামে প্রশ্ন ফাঁসকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-৮। রবিবার সন্ধ্যা ৬টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকা থেকে আটক করা হয়। সে ওই গ্রামের অমল বিশ্বাসের ছেলে।
মাদারীপুর র‌্যাব-৮ এর সহকারী পরিচালক হাসান আলী জানিয়েছেন, আটককৃত অনুপ বিশ্বাসের বিরুদ্ধে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ভাইবার ব্যবহার করে বিভিন্ন গ্রুপের মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাই। পরে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় তাকে আটক করি। তিনি আরো জানান, সে প্রশ্ন ফাঁসকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us: