, || - ||

গোপালগঞ্জে শেখ সেলিম এমপি’র জন্মদিন পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ: শেখ ফজলুল করিম সেলিম এমপির জন্মদিন ছিল ২ ফেব্রুয়ারী। এ উপলক্ষে গোপালগনঞ্জ-২ সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়ন সহ পৌরসভা এলাকায় ব্যাপক আয়োজন ছিল।
বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কেক কাটার মধ্যে দিয়ে শেখ ফজলুল করিম সেলিম এমপির জন্মদিন পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।
কেক কাটা অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে  সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মোল্লা।
বক্তৃতায় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আজ আমরা সু-দিনের আওয়ামী লীগ করি! এর অবদান আমার নেতা জননেতা শেখ ফজলুল করিম সেলিম এমপি’র। কারন তিনিই জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য পুরো ৬৪ জেলায় পায়ে হেঁটে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি গড়ে তোলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বাবলু মোল্লা, যুবলীগ নেতা টিপু মোল্যা, উলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোল্লা সাদ্দাম, সহ সভাপতি শেখ আকাশ, সহ সভাপতি নয়ন মোল্লা সহ উলপুর ইউনিয়নের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please follow and like us: