সারাদেশের স্থানীয় সংবাদ নির্ভর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল গোবিখবর’র অষ্টম বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজস্ব কার্যালয়ে এই বর্ষপূতি উদযাপন করা হয়। বর্ষপূতি উপলক্ষে অনুষ্ঠিত হয় কেক কর্তন উৎসব। কেক কর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুকিতুর রহমান রাফি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশুবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মহির উদ্দিন প্রধান, শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের প্রভাষক ছগির আহম্মেদ, গোলাপবাগ মহিলা দাখিল মাদরাসার সহকারী সুপার কাজী গোলাম রব্বানী, জীবন বীমা করপোরশেনের স্থানীয় ম্যানেজার পাতা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একেএম শরিফুজ্জামান শরিফ, সাংবাদিক উজ্জল হক প্রধান, জিল্লুর রহমান, তারাজুল ইসলাম, বিএম শিখা দত্ত, বাবু, সাজাদুর রহমান সাজু, আব্দুল বাতেন লেবু, মামুন, রতন ঘোষ প্রমুখ।
গোবিখবর’র সম্পাদক প্রকাশক মোস্তফা কামাল সুমন জানান, গোবিখবর সারাদেশের স্থানীয় সংবাদ নির্ভর একটি অনলাইন সংবাদপত্র। মফস্বল থেকে দীর্ঘ সময় ধরে গোবিখবর চেষ্টা করছে গণমানুষের কথা তুলে ধরতে । আগামীতেও এই ধারা অব্যাহত রাখা সহ আরও বেশি বেশি গণমানুষের কথা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
, || - ||
গোবিখবরের অষ্টম বর্ষে পদার্পণ উদযাপিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: