, || - ||

গোবিন্দগঞ্জে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লী থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউপির আলীগ্রামের সরকারী “পবনা পুকুর” খনন কালে ৮৩ কেজি ওজনের একটি কালো পাথরের তৈরি বিষ্ণুমূর্তি পাওয়া যায়। তখন উপস্থিত পুকুরের পাহারাদার ভোলা (২৭) মূল্যবান জিনিস মনে করে ওই গ্রামের আমিরুলের বাড়ীতে গিয়ে মাটির নিচে মূর্তিটি পূঁতে রাখে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশ টিম আমিরুলের বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ীর পিছনে মাটির নিচে থেকে মূর্তিটি উদ্ধার করে।
থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, মূর্তিটি উদ্ধার পূর্বক থানা হেফাজতে রাখা হয়েছে। উদ্ধারকৃত বিষ্ণুমূতিটি আদালতের অনুমতি সাপেক্ষে মহাস্থান প্রতœতাত্ত্বিক জাদুঘরে জমা দেয়া হবে।

Please follow and like us: