, || - ||

গোবিন্দগঞ্জে নারী সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটির ইন্তেকাল : দাফন সম্পন্ন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদীয়মান নারী সাংবাদিক মুর্শিদা আক্তার সুইটি (৪০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

গত শনিবার (২ অক্টোবর) সাড়ে ৭টায় তাঁর নিজ বাসাতে অসুস্থ হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুইটি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মহাস্থান পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। এছাড়াও তিনি গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য এবং গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বে পালন করেন। তাঁর মৃত্যুতে গোবিন্দগঞ্জ সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। গোবিন্দগঞ্জ পৌরসভার খলসী উত্তরপাড়া মরহুম মিন্টু মিয়ার কন্যা। মৃত্যুকালে তিনি ১ ছেলে, মা, ভাই-বোন, সহকর্মী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার (৩ অক্টোবর) সকাল ১০টায় পৌরশহরের কাউয়াগঞ্জ ইক্ষু কেন্দ্র মাঠে স্বাস্থ্য বিধি মেনে বিপুল সংখ্যক মুসুল্লীর অংশগ্রহণে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

নামাজের জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা ও রিপোর্টাস ফোরাম সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

এ দিকে তাঁর মৃত্যুতে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধানসহ গোবিন্দগঞ্জের রিপোর্টাস ফোরাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জ, বাংলাদেশ প্রেস ক্লাব, গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়ন, সাংবাদিক অ্যাসোসিয়েশন, প্রেস ক্লাব পলাশবাড়ী, জাতীয় সাংবাদিক সংস্থা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রোববার সকাল ১০টায় তাঁর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Please follow and like us: