ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্ট্রির পানি সংরক্ষনের মাধ্যমে বৃহত্তর রংপুর জেলার সেচ-সম্প্রসারণ প্রকল্প (ইআইআরপি)-এর আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র জোনাল অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজির হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গাইবান্ধা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী এজাদুল ইসলাম, সাংসদের সমন্বয়কারী আব্দুল্ল্যাহ আল হাসান চৌধুরী লিটন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খালেদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, এমপি’র পিএ খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলকাস উদ্দিন সর্দার ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার প্রমূখ।
, || - ||
গোবিন্দগঞ্জে বিএমডিএ’র অফিস ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: