দেশের রাষ্ট্রায়ত্ব ৬টি চিনিকল বন্ধে সরকারী সিদ্ধান্ত বাতিলের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (১৬ মার্চ) অনশন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক রংপুর চিনিকল শাখা এমএ মতিন মোল্লা। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটি গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন কান্তি সরকার, বাসদ গোবিন্দগঞ্জ শাখার আহবায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, জাসদ উপজেলা শাখার সভাপতি কমরেড সেকেন্দার আলী, জেএসডি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আলী আজগর, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, বিশিষ্ট আখচাষী নেতা আতোয়ার হোসেন নান্নু, স্থানীয় কৃষক নেতা লূৎফর রহমান ও মুকুল মিয়া, জহুরুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা যুবমৈত্রী সভাপতি আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, বন্ধ সকল চিনিকল আধুনিকরণ করে দেশ ও জাতির স্বার্থে অনতি বিলম্বে চালু করার দাবী জানান সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে।
, || - ||
গোবিন্দগঞ্জে রংপুর চিনিকল রক্ষায় অনশন কর্মসূচি পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: