, || - ||

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোরতবা আলী মানিক আর নেই

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কৃষি সম্প্রসারণ অফিসার (এইও) মোরতবা আলী মানিক আর নেই।
শনিবার দিনগত রাত ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মাত্র ৬ মাসাধিক সময় আগে বিবাহিত কৃষি কর্মকর্তার বয়স হয়েছিল ৩৩ বছর। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার খালেদুর রহমান কাজল ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেন। তিনি ৩৬তম বিসিএস ক্যাডার উত্তীর্ণ হয়ে সরকারের কৃষি বিভাগে যোগদান করেন। একজন সহকর্মি বান্ধব কর্মকর্তা মানিক সুনামের সহিত তার স্বীয় দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হিসেবে তিনি দায়িত্বরত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি কর্মস্থল গোবিন্দগঞ্জেই স্ত্রীসহ বসবাস করছিলেন। ঈদ উপলক্ষে ছুটিতে বগুড়ার গ্রামের বাড়ীতে যান। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের মাঝিরা এলাকার কচুয়াদহ গ্রামের মোতাহার আলীর ছেলে। রোববার (১৬ মে) বাদ আছর গ্রামের বাড়িতে নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মোরতবা আলী মানিকের আকস্মিক অকাল মৃত্যুতে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ছাড়াও গাইবান্ধা জেলা কৃষি বিভাগে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ তাঁর অকাল মৃত্যুতে শোকাভিভূত হয়ে পড়েছেন। এক যৌথ বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে সর্বস্তরের সকলের নিকট দো’আ কামনা করেছেন।

Please follow and like us: