রংপুর বিভাগীয় কমিশনারের নিকট গত ২৪ ফেব্রুয়ারী শপথ নেয়ার পর বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ দায়িত্ব গ্রহন করেন।
এরআগে মেয়র মুকিতুর রহমান রাফিসহ পৌরসভার সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরগণের কর্মী সমর্থকগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করার পর গোবিন্দগঞ্জ পৌর কর্মকর্তা ও কর্মচারিদের আয়োজনে দায়িত্ব গ্রহন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পৌরসভার এ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন নবনির্বাচিত মেয়র মুকিতুর রহমান রাফি, পৌরসভার সংরিক্ষত মহিলা কাউন্সিল’র মোছা. সুইটি বেগম, মোছা. জহুরা বেগম, মোছা. শাহানারা বেগম জবা এবং সাধারণ কাউন্সিল’র মো. জাহাঙ্গীর আলম জাফু, মো. মিজানুর রহমান রিপন, মো. মাজেদুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, মো. শাহীন আকন্দ, রিমন কুমার তালুকদার, আনারুল ইসলাম আন্টু, ছামছ উদ্দীন সরকার ভেলা, মাসুদ রানা বাপ্পী। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাসহ নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিল ছাড়াও কর্মী-সমর্থক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃতীয় ধাপে গত ৩০ জানুয়ারী গোবিন্দগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোবিন্দগঞ্জ স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান রাফিসহ কাউন্সিলরগণ পরবর্তী পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হয়েছেন।