, || - ||

গোবিন্দগঞ্জ ব্রিজের নিচে মিলল শ্রমিকের লাশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্রিজের নিচ থেকে রাজু মিয়া (২৯) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৯ জানুয়ারী) সকালে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের উত্তরপাড়ার ঢোকাডাঙ্গা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাজু মিয়া উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পূর্বশামসপাড়া গ্রামের মোজাম্মেল হোসেন বাদশা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের চলমান ফোরলেন কাজে শ্রমিকের কাজ করছিল রাজু মিয়া। শুক্রবার (৮ জানুয়ারী) সকালে বাড়ি থেকে কাজে বের হয় রাজু। পরদিন শনিবার সকালে তালুককানুপুর ইউনিয়নের নুনদহ ব্রিজ থেকে কিছু দূরে জামালপুরহাট সড়কের উত্তরপাড়া ঢোকাডাঙ্গা ব্রিজের নিচে একটি বাইসাইকেলসহ রাজু মিয়ার লাশ পাওয়া যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, রাজু মিয়াকে হত্যা করে ব্রিজের নিচে ফেলে গেছে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আফজাল হোসেন জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজু মিয়া রাস্তায় শ্রমিকের কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Please follow and like us: