গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাসিন আহমদ মিন্টুকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মিন্টু উপজেলার আমনিয়া গ্রামের মৃত সৈয়দ রকিব উদ্দিনের ছেলে।
বুধবার দুপুরে ইউনিয়ন কার্যালয় থেকে সৈয়দ হাসিন আহমদ মিন্টুকে গ্রেফতার করে। গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আমুড়ায় নৌকা প্রতীক নিয়ে বিজয় লাভ করেন। তাছাড়া সৈয়দ হাসিন আহমদ মিন্টু সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
Please follow and like us: