, || - ||

গোলাপগঞ্জে করোনা জয় করলেন চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল (৬৫) করোনা জয় করেছেন। ২৪ জুন বুধবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন৷

জানা যায়,গত ৩১ মে চেয়ারম্যান মস্তাব উদ্দিন ও তার পরিবারের ৮ সদস্যরা (কোভিড-১৯) নমুনা পরীক্ষার জন্য দেন। গত ৮ জুন সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামালের রিপোর্ট পজিটিভ আসে। তা পরিবারের অন্যান্য সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসে। এর পর থেকে তিনি নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গত ১৬ জুন আবারও তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠালে সবশেষে আজ রিপোর্ট নেগেটিভ আসে।

Please follow and like us: