, || - ||

গোলাপগঞ্জে ছাত্রদের সাথে ইউএনও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক ও সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে সৃষ্ঠ ঘটনার সমাধানের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় সরকারী কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মামুনুর রহমানের অফিস কক্ষে সাধারন ছাত্রদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এ বিষয় উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন, গত দিন বিকাল ৫টায় শিক্ষকদের সাথে বসে তাদের সকল অভিযোগ শুনেছি, তারই ধারাবাহিকতায় আজ ছাত্রদের নিয়ে বসে তাদেরও সকল অভিযোগ শুনেছি। অনাকাঙ্খিত ঘটনা সমাধানের লক্ষ্যে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা তাদের সকল কর্মসূচী আপাতত প্রত্যাহার স্থগিত করেছেন।

Please follow and like us: