, || - ||

গোলাপগঞ্জে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

গোলাপগঞ্জে ডাকাতি মামলাসহ ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল পুলিশ।

 

গতকাল সোমবার বিকেল ৪টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ বাজারের এমরান কমিউনিটি সেন্টারের সামন থেকে এই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম বাবুল আহমদ। সে ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ (উত্তর মাঝভাগ) গ্রামের মৃত আব্দুল মুতলিব ছেলে।

 

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেতৃত্বে একদল পুলিশ হেতিমগঞ্জ বাজারে অভিযান চালায়। এসময় বাবুল আহমদ কে গ্রেফতার করা হয়।

 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ডাকাতি সহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে।

Please follow and like us: