, || - ||

গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা মিশিনগান শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা মিশিনগান ইউএসএ এর উদ্যোগে শনিবার (৯ জানুয়ারী) সকালে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে শীতার্তদের মাঝে শীতের উপহারস্বরুপ ৭৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন দেলওয়ার, সিনিয়র শিক্ষক বিকাশ চন্দ্র দেব, বিশিষ্ট সমাজসেবী শাহাব উদ্দিন, ঢাকাদক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা মিশিনগান ইউএসএ এর প্রতিনিধি কাওসার রাজা রতন, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাকিল, মনসুর আহমদ, তারেক আহমদ খন্দকার, ছালিম সিদ্দিকী রনি, নাসির উদ্দীন, স্বপন আহমদ।

এছাড়াও এসময় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন, ঢাকাদক্ষিণ সমাজ কল্যাণ সংস্থা মিশিনগান ইউএসএ এর সভাপতি মামুন উদ্দিন শামসু,সিনিয়র সহ-সভাপতি আমিনুর রেজা মারুফ, সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রেজা সাহেল, প্রচার সম্পাদক এমাদ উদ্দিন আহমদ।

Please follow and like us: