, || - ||

গোলাপগঞ্জে দুটি মটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

গোলাপগঞ্জে দুই মটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামক স্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অন্যজন মারা যান।

এছাড়াও আরও দুইজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২) ও রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১)।

আহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫) ও জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম।

গোলাপগ

Please follow and like us: