, || - ||

গোলাপগঞ্জে ধারাবহর টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

গোলাপগঞ্জে ধারাবহর টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ধারাবহরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ধারাবহর গ্রামবাসীর উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্টিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ঠ মুরব্বি নুর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র, পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল। আজমির আহমদ রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথির অতিথির বক্তব্য রাখেন লন্ডন মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাাল আবেদিন, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, বুধবারীবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতার হুসেন, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান আহমদ, ইউপি সদস্য, যুবলীগ নেতা তারেক আহমদ।

উপস্থিত ছিলেন ব্যবসায়ী রাসেল আহমদ, আওয়ামীলীগ নেতা হোসেন আহমদ, ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী জামাল উদ্দিন, নানু মিয়া, মছব্বির আলী, সাংবাদিক সফিক উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, সহÑসাধারণ সম্পাদক ফখরুল ইসলাম  শাকিল, ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, আরাফাত হক।

এছাড়াও সুমন আহমদ, মিলন আহমদ, সুবেল আহমদ, হাছান আহমদ, মাহিন আহমদ, পাবেল আহমদ, জুহিন আহমদ, রাবেল আহমদ, সোহেল আহমদ প্রমুখ। উদ্বোধনী খেলায় ঢাকাদক্ষিণ মর্নিং ক্লাব ২ উইকেটে রাখালগঞ্জ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে।

Please follow and like us: