, || - ||

গোলাপগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের এক পরিবারের দুই ভাই আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

সিলেটের গোলাপগঞ্জে চলমান ‘ডেভিল হান্ট ফেইজ–২’ অভিযানে যুবলীগ নেতা রুমেছ আহমদ(৩৫) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদ(২৫)কে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। তারা দুইজনই উপজেলার দাড়িপাতন এলাকার ফারুক মিয়ার ছেলে।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশনায় এসআই সাঈদ পিপিএম নেতৃত্বে শনিবার সন্ধ্যা ৭টায় যুবলীগ নেতা রুমেছ আহমদ(৩৫) এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আহমদ(২৫) গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Please follow and like us: