গোলাপগঞ্জে সৌর সড়ক বাতির উদ্বোধন করলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র রাবেল আমিনুল ইসলাম রাবেল। গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের রনকেলী ইয়াগুল মেইন রাস্তার সম্মুখ থেকে সড়ক বাতির কাজের উদ্বোধনকালে মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, গোলাপগঞ্জ পৌরসভার আধুনিকায়নে ইতিমধ্যে প্রায় তিন কোটি টাকা ব্যায়ে গোলাপগঞ্জ পৌরসভা ৭টি ওয়ার্ডে এ সৌর সড়ক বাতি লাগানো হচ্ছে। ইতিমধ্যে ৪টি ওয়ার্ডে কাজ সম্পন্ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আলী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মখলিছুর রহমান, বিশিষ্ট মুরব্বি সুনা মিয়া, সমাজসেবক সমছু মিয়া, আনোয়ার হোসেন, আব্দুল কাদির, মহব্বত মিয়া, সুমন আহমদ, সুহেল আহমদ, জাকির হোসেন, রাজু আহমদ, সফনুল আহমদ, মামুন আহমদ প্রমুখ।
Please follow and like us: