গোলাপগঞ্জে নতুন যোগদান করে চমক দেখালেন ওসি মো: রফিকুল ইসলাম। দায়িত্বভার গ্রহণ করেই তাঁর দিক নির্দেশনায় সরফ আলি(৩৬) নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলামর সার্বিক দিক নির্দেশনায় গত সোমবার রাতে রাতে এসআই খান জালাল উদ্দিন ও এএসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে উপজেলার বাদেপাশা ইউপির নোয়াইগ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি যাবজ্জীবন সাজা পরোয়ানা সহ সর্বমোট চারটি পরোয়ানা থানায় মূলতবি ছিলো। এছাড়াও তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় খুন ডাকাতি সহ চারটি মামলা আছে। সে জিআর ৩৭/১৭ মামলার(খুন) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারকৃত সরফ আলি বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের মতচ্ছির আলীর পুত্র।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
, || - ||
গোলাপগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।
Please follow and like us: