সিলেটের গোলাপগঞ্জে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামী স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদ (৩০) কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। সে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর এলাকার বারাম উদ্দিনের ছেলে।
সোমবার ভোর সোয়া ৪টায় উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশে এসআই আবু সাঈদের নেতৃত্বে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামী
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরোও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।