শনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জ চৌমুহনীতে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর অভিযুক্ত আতিক পুলিশের হাতে গ্রেফতার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়ার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আরোও এক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাহাবুব হাসান আতিক (২৫) গোলাপগঞ্জ পৌরসভার স্বরস্বতি এলাকার বাসিন্দা। সে স্বরস্বতি এলাকার চাঁন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, চৌমুহনী এলাকায় অস্ত্রের মহড়া প্রদানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল এজাহারভুক্ত আসামি মাহাবুব হাসান আতিককে শুক্রবার (১৯ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে স্বরস্বতি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

তাছাড়া পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

Please follow and like us: