, || - ||

গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র, সাধারণ কাউন্সিলার ও মহিলা কাউন্সিলররা শপথ গ্রহণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল, সাধারণ কাউন্সিলার ও মহিলা কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।  মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান এনডিসি নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হলে আজ তাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

Please follow and like us: