, || - ||

গোলাপগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলর সংবর্ধিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

গোলাপগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল, ৭নং ওয়ার্ডের টানা ৪ বারের নির্বাচিত কাউন্সিল হেলালুজ্জামান হেলাল ও সংরক্ষিত ৩নং ওয়ার্ড কাউন্সিলর মনোয়ার ফেরদৌস মনাক্কাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৩ টায় ৭ নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে রণকেলী উত্তর পূর্ববাড়ী জামে মসজিদ সংলগ্ন মাঠে এলাকার প্রবীন মুরব্বি আরবাব আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও রাসেল আহমদের উপস্থাপনায় আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভায় ২য় বারের মতো নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম রাবেল। তিনি তার বক্তব্যে পরিচ্ছিন্ন নগর ও আধুনিক পৌরসভা গড়তে তাকে নির্বাচিত করায় পৌর বাসীকে ধন্যবাদ জানান। তিনি সকলের সহযোগীতায় ও পরামর্শে পৌর এলাকায় সমভাবে উন্নয়নের মাধ্যমে রাস্তা ঘাট, ড্রেন ও কালবার্ট নির্মান করে পৌর এলাকার উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।

হাফিজ মান্না আহমদের পবিত্র কোরাআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস মনাক্কা, শ্রমিক নেতা আব্দুল হান্নান হানু, ব্যবসায়ী রাহেল আহমদ চৌধুরী, হেলাল আহমদ, জাহিদ হাসান চৌধুরী অপু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্যামুয়েল আহমদ চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী দারা, ইউনুস চৌধুরী খোকন, মাওলানা ছাদিকুর রহমান, এনায়েত করিম খোকন, তোফায়েল আহমদ চৌধুরী, আব্দুল মালিক প্রমুখ।

Please follow and like us: