, || - ||

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে আলেক, সাধারণ সম্পাদক পদে আহাদ ও কোষাধ্যক্ষ পদে মাহবুব পুন:নির্বাচিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক পদে সাংবাদিক আব্দুল আহাদ ও কোষাধ্যক্ষ পদে সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী পুন:নির্বাচিত হয়েছেন। গত সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ উত্তরবাজারস্থ ইমা সুপার মার্কেটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গোলাপগঞ্জের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জানান এ নির্বাচনে ১ হাজার ৩ শত ৯৩ জন ভোটারের মধ্যে ১ হাজার ২ শত ৯৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদানের হার প্রায় ৯৩%। প্রায় ৪ বছর পর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে পুন:নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি আলেকুজ্জামান আলেক তিনি পেয়েছেন ৭ শত ৬১ ভোট, নিকটতম প্রতিদ্বদ্ধী অপর প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ পেয়েছেন ৫ শত ২১ ভোট, সভাপতি পদে ১২টি ভোট বাতিল হয়েছে। সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাংবাদিক আব্দুল আহাদ, তিনি পেয়েছেন ৬ শত ৩৫ ভোট। নিকটতম প্রতিদ্বদ্ধী মাহমদ আলী পেয়েছেন ৫ শত ১২ ভোট অপর দু প্রার্থী আব্দুল খালিক ৭১ ভোট ও ইউনুছ চৌধুরী পেয়েছেন ৫৩ ভোট।

২৩ টি ভোট বাতিল হয়েছে। সহ-সভাপতি পদে বিলাল আহমদ ( টেবিল) ৬ শত ২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপর দু’প্রার্থী ছয়ফুল হক কফ (হরিণ) ৩ শত ৪৫ ভোট, নজমুল ইসলাম (দেওয়াল ঘড়ি) ৩শত ১১ ভোট পেয়েছেন। বাতিল হয়েছে ১৩ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ছালেক আহমদ (ডাব) ৩ শত ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, অপর প্রার্থীরা আজাদুর রহমান শিপার (রিকশা) ৩ শত ৪২ ভোট, দেলোয়ার হোসেন মাহমুদ ( মাছ)২ শত ৯৪ ভোট, মোঃ আফজল আহমদ (পানির বোতল) ২শত ৩৭ ভোট পেয়েছন। বাতিল হয়েছে ৩৮টি ভোট। কোষাধ্যক্ষ পদে টানা দ্বিতীয় বারের মত নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী , তিনি ভোট পেয়েছেন সর্বোচ্চ ৯ শত ২৭টি, অপর প্রার্থী আরিফ আহমদ পেয়েছেন ৩ শত ৪০ ভোট। বাতিল হয়েছে ২৭ ভোট। ১নং ওয়ার্ডে সদস্য পদে ৩ জন নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন নাজিম আহমদ, প্রাপ্ত ভোট ১ শত ৬৬। মো: নাছির উদ্দিন, প্রাপ্ত ভোট ১ শত ৫৯ ও আপ্তাব আলী, প্রাপ্ত ভোট ১ শত ৪৮। ২নং ওয়ার্ডে সদস্য পদে ৩ জন নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন জাহেদ আহমদ, প্রাপ্ত ভোট ১ শত ৫৮, মো: মাহবুবুর রহমান প্রাপ্ত ভোট ১ শত ৫৬, মাছুম আহমদ, প্রাপ্ত ভোট ১ শত ৩৮। ৩নং ওয়ার্ডে সদস্য পদে ৩ জন নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন হাবিবুর রহমান সেলিম, প্রাপ্ত ভোট ১ শত ৪৩, মো: মুহিবুর রহমান, প্রাপ্ত ভোট, ১০১, ও সোহেল আহমদ ১০১। ৪ নং ওয়ার্ডে সদস্য পদে ৩ জন নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন বর্তমান সদস্য কাওছার আহমদ প্রাপ্ত ভোট ২ শত ৩০, সাংবাদিক মো: শহিদুর রহমান সুহেদ প্রাপ্ত ভোট ২ শত ১৯ ও মো: শাকিল আহমদ প্রাপ্ত ভোট ১ শত ৮৮। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সভাপতি জুবেদুর রহমান চৌধুরী ফারুক ও সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা শামছুল হুদা। এদিকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম কবির, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী সহ পৌর কাউন্সিলরবৃন্দ ও মিডিয়া কর্মীগন। এছাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ নুরুল হক, উপজেলা সমবায় অফিসার গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন।

 

Please follow and like us: