অনলাইন ডেস্কঃ- পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গোলাম মাওলা রনিকে পিটিয়েছে দুর্বৃত্তরা। এতে তার মাথা ও পিঠে আঘাত প্রাপ্ত হয়েছেন।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাসায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, নামাজ পড়ে বের হতেই ১০/১২ জনের একটি দল গোলাম মাওলা রনির ওপর হামলা চালায়। এ সময় তারা রড ও লাঠিসোঠা দিয়ে তাকে পেটাতে থাকে। এক পর্যায়ে স্থানীয়রা এগিয়ে এসে রনিকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন আহত বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি।
সূত্রঃ পিবিডি
Please follow and like us: