, || - ||

গৌরনদীতে আ’লীগের মেয়র প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।


বরিশালের গৌরনদী উপজেলায় পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণার পোস্টার, ব্যানার, আর লিফলেটে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা।গান-ছন্দে প্রার্থীদের মাইকের আওয়াজ শহর-গ্রামে। গণসংযোগে রাতদিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থনা করছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যোগ দিচ্ছেন উঠোন ও খুলি বৈঠকে।

এদিকে, থেমে নেই কর্মীরা। ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন ভোটারদের কাছে। থেমে নেই নারী কর্মীরাও। তারাও দলে দলে ভোট চাইতে যাচ্ছেন এ বাড়ি ও বাড়ি।

গৌরনদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পৌর নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মেয়র প্রার্থী

মোঃ হারিছুর রহমানের সমর্থনে গত বৃহস্পতিবার বিকেলে গৌরনদীর টরকি ভিক্টরি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

১নং পৌর ওয়ার্ডের সভাপতি বুলবুল দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন-সম্পাদক তালুকদার মো.ইউনুছ।

উপস্থিত ছিলেন ছিলেন, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহমেদ হারুন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উজিরপুর উপজেলা চেয়াম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর পৌরসভার মেয়র মো.গিয়াস উদ্দিন বেপারী, গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please follow and like us: