, || - ||

গৌরনদীতে ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাবের ৪র্থ তম বর্ষপূতি পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

বরিশালের গৌরনদীতে ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাবের ৪র্থ তম বর্ষপূতি উপলক্ষে সদস্যদের মিলনমেলা, নতুন টি-শার্ট বিতরণ, সম্মাননা স্বারক প্রদান ও বৃক্ষরোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হালিম।

সাধারণ সম্পাদক সোহাগ সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের চেয়ারম্যান মোঃ খোকন মুন্সী, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম মানিক হাসান, সুইজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রুপা শেখ, আলহাজ্ব নুর মোহাম্মদ মুন্সি হাসপাতালের জেনারেল ম্যানেজার মো: রুহুল আমিন খান, জনপ্রিয় সংবাদ মাধ্যম বরিশাল মেট্রো নির্বাহী সম্পাদক আরিফিন রিয়াদসহ বীর মুক্তিযোদ্ধা ও সংগঠনের অন্যন্য সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে সদস্যদের মাঝে আলহাজ্ব নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালের সৌজন্যে উপহারকৃত নুতুন টি শার্ট বিতরণ ও সম্মাননা স্বারক প্রদান করা হয়। এবং শেষে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসুচি পালন করেন অতিথিরা।

 

Please follow and like us: