শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে ঈদুর মারার ফাঁদে যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)॥ বরিশালের গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লায় শনিবার মধ্যরাতে ঈদুর মারার ফাঁদে বিদ্যুৎপিষ্ট হয়ে নাজমুল সিকদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই মহল্লার ছরোয়ার সিকদারের পুত্র।পুলিশ য়ুবকের লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করেছে।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, কাসেমাবাদ মহল্লার কৃষক আজাহার বেপারী তার ধান ক্ষেতে বিদ্যুৎতের লাইন দিয়ে ঈদুর মারার ফাঁদ পাতে। নাজমুল সিকদার (২৫) রাত সাড়ে ১১টার দিকে বাড়ি যাওয়ার সময় পিষ্ট হয়। পুলিশ খবর পেয়ে ওই রাতেই লাশ উদ্ধার করে। এ ঘটনায় মডেল থানায় অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us: