, || - ||

গৌরনদীতে উপকারভোগীদের হেলথক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

ভাতা প্রাপ্ত উপকারভোগীদের স্বাস্থ্যসেবা জোরদার করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে হেলথক্যাম্প ও শিশু খাদ্য এবং স্বাস্থ্যসুরক্ষা বিতরণ করা হয়েছে ।

আজ দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথক্যাম্প ও শিশু খাদ্য এবং স্বাস্থ্যসুরক্ষা বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা মেডিকেল অফিসার ডা. নাজনীন আক্তার সেত,ু যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান।

Please follow and like us: