বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের খালে অবৈধ ব্যবস্থাপনা দখল মুক্ত করার আহ্বান জানিয়েছেন ক্ষতি গ্রস্ত এলাকাবাসী, টরকী বন্দর একটি বৃহত্তর ব্যাবসায়ী কেন্দ্র. এক সময় এই বন্দর টি ব্যাপক খ্যাতি ও অত্র অঞ্চলের ব্যাবসায়ী দের মুল স্পট বলা হত।
কিন্তু কালের পরিবর্তনে বিভিন্ন সমস্যা. অসুবিধা. ব্যাবসায়ী দের নিরাপত্তা. বাহিরের দালাল দের উৎপাত জোর জুলুমের কারনে দিনে দিনে টরকী বন্দরের জৌলুস ও দুর দুরান্তের ব্যাবসায়ী দের পথচারনা কমে আসে। সর্বোপরি খালের পানি কমে আসায় এই সুযোগে কিছু ভুমিদ্যসু. কিছু স্বার্থ সিদ্ধি দালাল. দলের লেবাসধারী কিছু দুর্নীতিবাজ দালালরা খালের দখল প্রক্রিয়া শুরু করে আর বিশেষ করে খাল কেটে পানি আনবে বা খাল সংস্কারের প্রক্রিয়া থমকে যায় তার ফলশ্রুতিতে দুরের পাইকারি ক্রেতার নৌকা বা ট্রলার দিনে দিনে আসা এক প্রকার বন্ধ হযে যায় আর খাল ও আস্তে আস্তে ভুমিদ্যসু কবলে প্রায দখল বলা চলে।
সর্বশেষ সমস্যা হলো পানি সংস্থার বিশেষ করে টরকী বন্দর ও আশেপাশের এলাকা বর্ষা মৌসুমে পানি নিস্কাশনের একমাত্র ব্যবস্থা খাল ওখান থেকে নদীর সাথে মিশে। বর্তমানে খালের মুল স্থান মানি মাঝের অংশ দখল হওয়ার ড্রেনের পানি নামার কোন সুযোগ নাই। যার কারণে টরকী বন্দর ও আশে পাশের পানি নিস্কাশনের কোন সুযোগ নাই। এই রকম অবস্থা বিরাজ করলে অদূর ভবিষ্যতে টরকী বন্দর হুমকির সম্মুখীন হবে এটা নিঃসন্দেহে বলা যায়।
অনেক ব্যবসায়ী এই বিষয়ে অভিযোগ করে কোন প্রতিকার পাই নি। আমি নিজেও একজন ব্যবসায়ী তাই ব্যবসায়ী দের পক্ষ থেকে মাননীয় টিএনও মহাদয়ের জরুরী ব্যবস্থা নেবার দাবি জানাচ্ছি। কারন অবৈধ দখল মুক্ত করার লক্ষে পুরো ব্যবসায়ী সমাজ প্রয়োজনে যেকোন সহযোগীতা করতে প্রস্তুত। আমি টিএনও মহাদয়ের পাশাপাশি সংশ্লিষ্ট উর্ধ্বোতন কর্মকর্তার সুদৃস্টি কামনা করছি ।
Please follow and like us: