পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহার অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ১৮৬৩ জন অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার ৪৫০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
বার্থী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান শাহজাহান হোসেন প্যাদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ প্রদান করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের বার বার নির্বাচিত জননন্দিত ভাইস চেয়ারম্যান আলহাজ¦ ফরহাদ হোসেন মুন্সি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মোঃ মনিরুজ্জামান।
Please follow and like us: