, || - ||

গৌরনদীতে প্রবীন শিক্ষক আব্দুল ওহাবকে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

বরিশালের গৌরনদী উপজেলা টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল ওহাবকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক, কর্মচারীরা পৃথক ভাবে সোমবার সকালে স্কুলের হলরুমে ও স্কুল মাঠে এ সংবর্ধনার আয়োজন করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষক মোঃ আব্দুল ওহাব, গৌরনদীর সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আলমীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক বিল্পব কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক প্রবীর কুমার সাহা, সুদেব চন্দ্র পাল, সঞ্জীব কুমার গাইন, নিলিমা আক্তার, সাহিদা শারমিন, রেকসোনা, প্রাক্তন ছাত্র তারেক মাহমুদ আলী, জিএম জসিম হাসান, মোল্লা ফারুক হাসান, বিপুল ঘোষ, সুমন মন্ডল প্রমুখ। শেষে প্রবীন শিক্ষক মোঃ আব্দুল ওহাবকে ফুলের শুভেচ্ছা ও বিভিন্ন ধরনের উপহার প্রদান করা হয়।

Please follow and like us: